, || - ||

বাগমারায় পুকুর পাহারাদার সালাম হত্যায় তিনজন গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

রাজশাহীর বাগমারা উপজেলার দক্ষিণ সাজুড়িয়া গ্রামের পুকুর পাহারাদার আব্দুস সালাম প্রামানিক (৪৫) হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় বাগমারা থানা পুলিশ উপজেলার দক্ষিণ সাজুড়িয়া গ্রামে অভিযান চালিয়ে মৃত কাতিবুল্লার ছেলে কেফা,সামাদ কাজির ছেলে সেলিম ও পুকুর মালিক মামুনুর রশিদ বাবলুর শাহ’র ভাই রুস্তম আলী শাহকে গ্রেপ্তার করেন। এদিকে,আটক শিরিনা বেগম সোমবার (১১ মে) দুপুরে নিজের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছেন। এসময় শিরিনা বেগম রাজশাহীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উজ্জল মাহমুদের আমলী আদালত-২ এ ফোজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন পরকীয়া প্রেমের পর বিয়ে না করায় সালামকে খুন করেছেন তিনি। এবিষয়ে বাগমারা থানার (ওসি) আতাউর রহমান জানান,শিরিন বেগম সোমবার রাজশাহীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উজ্জল মাহমুদের আমলী আদালত-২ এ ফোজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। আদালতে তিনি জানিয়েছেন, পরকীয়া প্রেমের পর বিয়ে না করায় সালামকে খুন করা হেয়েছে।গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে পুকুরপাড়ের একটা ঘরে মিলিত হন সালাম ও শিরিন। পরে শিরিন বিয়ের কথা বললে সালাম রেগে যান। এ সময় তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে শিরিন ঘরের মধ্যে রাখা কাঠের বাটাম দিয়ে সালামের মাথায় জোরে আঘাত করেন। এতে সালাম আহত অবস্থায় মাটিতে পড়ে থাকলে শিরিন তার পরিচিত কেফা, সেলিম ও রুস্তমকে ডাকেন। তারা আসার পর সালামের মাথায় আবারো আঘাত করে গলায় রশি দিয়ে পেঁচিয়ে ফাঁস দেন। এবং মৃৃত্যু নিশ্চিত হওয়ার পর তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আর পুকুর পাহারাদার সালাম হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে সোমবার সন্ধ্যায় থানার তদন্ত কর্মকর্তা (ওসি) আবজাল হোসেন সাজুড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে এসে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে নিহত সালামের স্ত্রী নাজিরা বেগম রোববার রাতে বাদি হয়ে অজ্ঞাতনামা করে একটি হত্যা মামলা দায়ের করেন।

Please follow and like us: