, || - ||

বাগমারায় পুলিশ পরিচয়ে নারীসহ তিনজনকে অপহরন ও অর্থ আদায়ের অভিযোগে ৬ বখাটে গ্রেফতার

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

নাজিম হাসান,রাজশাহী:
রাজশাহীর বাগমারায় পুলিশ পরিচয়ে নারীসহ তিনজন কে অপহরন করে অর্থ আদায়ের অভিযোগে ৬জন কে গ্রেফতার এবং অপহৃতদের উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার ঢাকা ফেরত এক গার্মেন্ট কর্মী (৩০), তার দোলা ভাই জোনাব আলী (৪৮) ও এক শিক্ষক কে পুলিশ পরিচয়ে অপহরন করে অর্থ আদায় চেষ্টার অভিযোগে রাজশাহীর বাগমারা থানার যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে ৬ বখাটেকে গ্রেফতার করেছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, ভাগনদী গ্রামের আব্দুস সাত্তারের ছেলে পল্লী চিকিৎসক ও আদম বেপারী সুফল হোসেন (৪৮), একই গ্রামের আকবর আলীর ছেলে আলমগীর হোসেন (২৪), চাঁন মোহাম্মাদ এর ছেলে সাগর আলী (৩০), সুজন আলীর ছেলে আব্দুল হান্নান (৩৫), আব্দুল জলিলের ছেলে পলাশ হোসেন (২৩) ও শ্রীপতিপাড়া গ্রামের প্রবাসী আজাদের ছেলে তোহা হোসেন (২৫)। বখাটেদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে বাগমারা থানার পুলিশ জানিয়েছে। ভাগনদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক আব্দুর রহিম জানান, গত বৃহস্পতিবার জনৈক নারী গার্মেন্ট কর্মী ঢাকা থেকে নিজ বাড়ি উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের তেলিপুকুর গ্রামের উদ্দেশ্যে রওয়ানা দেয়। নাটোরে পৌঁছার পর তার সন্ধা হওয়ায় বাড়িতে না গিয়ে বোনের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয় সে। মুঠোফোনে তার দোলাভাই যোগীপাড়া ইউনিয়নের নখোপাড়া গ্রামের জোনাব আলীকে শ্রীপতিপাড়া নামক গ্রামে এগিয়ে নেয়ার জন্য বলে। খবর পেয়ে জোনাব আলী তার এক শিক্ষক বন্ধু কে নিয়ে শ্যালিকা কে এগিয়ে নিতে শ্রীপতিপাড়া এলাকায় যায়। নাটোর থেকে শ্রীপতিপাড়া পর্যন্ত গাড়ীতে এসে সেখানে নেমে যায় ওই নারী। সেখান থেকে দোলাভাই জোনাব আলী তার বন্ধুসহ সে পায়ে হেটে নখোপাড়া গ্রামের উদ্দেশ্যে রওয়ানা দেয়। রাত সাড়ে ৮ টার দিকে তারা যোগীপাড়া (ভাগনদী) পুলিশ তদন্ত কেন্দ্রের পাঁচশত গজ দূরে পৌঁছতেই একই এলাকার ৬ বখাটে তাদের পথরোধ করে নিজেদের পুলিশের পরিচয় দেয় এবং পার্শ্বের আম বাগানে নিয়ে গিয়ে নারীসহ তিনজনকে গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে পঞ্চাশ হাজার টাকা দাবী করে মারধর ও নানা ভাবে নির্যাতন শুরু করে। অপহরনকারীদের মধ্য থেকে ওই নারীর পিতার কাছে পঞ্চাশ হাজার টাকা দাবী করে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে ফোন করে। টাকা না দিলে মেয়ের ক্ষতি হবে বলে ফোনে তারা জানিয়ে দেয়। এক পর্যায়ে রাত এগারোটার দিকে জোনাব আলী ও তার বন্ধুকে বাড়ি থেকে টাকা আনার জন্য অপহরনকারীরা ছেড়ে দেয় এবং ওই নারী কে বেঁধে রাখে। জোনাব আলী সেখান থেকে পালিয়ে আসে এবং ঘটনাটি ভাগনদী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ কে জানায়। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে ভাগনদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে হানা দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বখাটেরা পালিয়ে যায়। ওই সময় পুলিশ গাছে বাঁধা গার্মেন্ট কর্মী কে উদ্ধার করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসে। নির্যাতিতদের কাছ থেকে বর্ণনানুসারে ফেসবুক থেকে স্থানীয় কিছু যুবকের ছবি দেখায় পুলিশ। এ সময় আলমগীর হোসেন নামের এক বখাটেকে চিনতে পারে তারা। এরপর পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অন্যান্যদের গ্রেপ্তার করে। পুলিশের জিজ্ঞাবাদে গ্রেপ্তারকৃতরা ঘটনার সঙ্গে জড়িত ছিল বলে স্বীকার করে। খবর পেয়ে রাজশাহীর সদর সার্কেল সহকারী পুলিশ সুপার সুমন দেব ঘটনাস্থলে আসছেন বলে পুলিশের একটি সূত্র জানিয়েছেন। এই সংবাদ লেখা পর্যন্ত গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাবাদ চলছে বলে জানা যায়। এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Please follow and like us: