, || - ||

বাগমারায় বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

নাজিম হাসান,রাজশাহী:
বাগমারায় বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের অংশগ্রহনে অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন। উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে গতকাল বুধবার ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মোড় থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথনের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ,উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার সামস, বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী , মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণমাধ্যম কর্মী। দীর্ঘ ৫ কি:মি: ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শেষে ১০ জন সেরা প্রতিযোগিদের মাঝে পুরস্কার প্রদান করা হয়েছে। এ দিকে উপজেলার সালেহা ইমারত ডিগ্রি কলেজের উদ্যোগে একই দিন সকালে কলেজ চত্তর থেকে ভটখালি জাতারপুকুর পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। কলেজের সভাপতি মনিমুল হকের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ জিয়াউর রহমান মোল্লা সহ সকল শিক্ষকবৃন্দ।

Please follow and like us: