রাজশাহীর বাগমারা উপজেলায় বেড়েই চলেছে নিত্যপ্রয়োজনীয় ও কাচাঁ বাজারে দ্রব্যের দাম। গত সপ্তাহের তুলনায় কিছুটা কাচাঁ বাজারের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে আরেক দফা। এতে করে সাধারণ ক্রেতাদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, বর্ষা মৌসুমের প্রথম ভারি বৃষ্টি হওয়ার শুরু থেকে নিত্য প্রয়োজনীয় সবজির দাম হুট করে বাড়তে শুরু করে। ক্রেতাদের অভিযোগ,কাঁচাবাজারের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম অনেক বেশি। যা মধ্যবিত্তদের ধরা ছোঁয়ার বাইরে। তবে বর্ষা মৌসুম হওয়ায় খালে বিলে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ পাওয়ায় মাছের দাম একটু কম পাওয়ায় সাধারণ ক্রেতাদের হিমসিম খেতে হয় না। এবার বর্ষার পানি বৃদ্ধি পাওয়ায় অনেকের সবজি ক্ষেত ডুবে যাওয়ায় সাধারণ ক্রেতাদের নাভিশ্বাস উঠে গেছে কাচাঁ সবজি ক্রয় করতে । গতকাল শনিবার উপজেলায় বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে ৪০ টাকা কেজির নিচে কোন সবজি মিলছে না । বাজারে এখন সবজির মূল্য বাড়তি। তবে কাচা মরিজের কথা বলায় যায় না। ৩০ টাকার মরিজ এখন বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকা কেজি, প্রতিকেজি আলু ৩০ থেকে ৩৫ টাকা,কাঁচা কলা প্রতি হালি ২০ থেকে ২৫ টাকা, পুইশাক ২০ টাকা কেজি, ঢেরশ ৪০ টাকা কেজি, বেগুন ৩০ থেকে ৩৫ কেজি, করলা ৪০ টাকা কেজি, কচু ৫০ টাকা। এছাড়া লাফিয়ে লাফিয়ে বেড়েছে মসলার দাম। বর্তমানে আদা ১৬০ টাকা কেজি, রসুন ১০০ থেকে ১৪০ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। শুধু আলু ছাড়া প্রত্যেকটি সবজির দাম বেড়েছে দ্বিগুণ করে। সবজি ব্যবসায়ীদের সাথে কথা হলে তারা অভিযোগ অস্বীকার করে বলেন, বর্ষা মৌসুমে সরবরাহ কম থাকায় দাম বাড়ে। এবং পাইকারি বাজারেই বাড়তি দাম। তাই খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে। তবে সাধারন ক্রেতারা প্রশাসনকে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানান যাতে কেউ সিন্ডিকেট করে প্রয়োজনী সবজি ও নিত্যপ্রয়োজনী জিনিসের দাম না বাড়াতে পারে। সে জন্য নজরদারির আহবান জানান সাধারন ক্রেতারা। এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা জানান, গত কয়েকদিনের টানা বর্ষণে অনেক কৃষকের সবজি ক্ষেত তলিয়ে গেছে অনেকের ক্ষেত নষ্ট হয়েছে । তাই কৃষক বাজারে সবজি আনতে পারছে না। বন্যার পানি কমলে আবার সবজির দাম স্বাভাবিক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।#
, || - ||
বাগমারায় বন্যার প্রভাবে বেড়ে চলেছে সবজিসহ নিত্যপ্রয়োজনীয় দাম
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
Please follow and like us: