, || - ||

বাগমারায় যুবকের মৃতদেহ উদ্ধার

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

বাগমারার ধামিনকামনগর গ্রাম থেকে গতকাল রবিবার সুকেন(৩০) নামে গালায় লাইলনের রশি পেচানো এক এক যুবকের মরদেহ উদ্ধার করেছে বাগমারা থানার পুলিশ। সে ওই গ্রামের মৃত গোবিন্দ চন্দ্রের পুত্র। এই ঘটনায় বাগমারা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরর করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মোডিকেলের মর্গে প্রেরন করেছে।

পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, রবিবার ভোরে ওই গ্রামের কৃষকরা সুকেনের বাড়ির প্রায় অধাকিলোমিটার দুরে একটি আম বাগানের ধারের রাস্তা দিয়ে মাঠে যাচ্ছিল। এ সময় কৃষকরা একটি আম গাছের নীচে গলায় লাইলনের রশি পেচানো সুকেনের মরদেহটি পড়ে থাকতে দেখে। পরে তারা পরিবারের অন্যান্য সদস্য ও গ্রামের লোকজনকে খবর দিলে তারা এসে থানায় খবর পাঠায়। পরে সকাল আটটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুকেনের মরদেহটি উদ্ধার করে। এ সময় পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে তা ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেলের মর্গে পাঠায়। বাগমারা থানার ওসি আতাউর রহমান জানান, ঘটনাস্থলে সুকেনের মরদেহের পাশে থেকে তার ব্যবহৃহ একটি মোবাইল ফোন উদ্ধার করে তা জব্দ করা হয়েছে।

Please follow and like us: