, || - ||

বাগমারায় সচেতন নাগরিক সমাজের শীতবস্ত্র বিতরন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

আত্মমানবতার সেবায় নিবেদিত সংগঠন বাগমারা নাগরিক সমাজের উদ্যোগে দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় ভবানীগঞ্জ নিউমার্কেট চত্তরে সংগঠনের উপদেষ্টা হিসাবে উপস্থিত থেকে বাগমারা উপজেলা নির্বাহী অফিসার শীতার্তদের মাঝে বিভিন্ন শীতবস্ত্র বিতরণ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন বাগমারা সচেতন নাগরিক সমাজের সভাপতি সালেহা ইমারত ডিগ্রি কলেজের অধ্যক্ষ জিয়াউর রহমান মোল্লা, শিক্ষক আমজাদ হোসেন সহ ভবানীগঞ্জ বাজারের ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন। এ সময় প্রায় শতাধিক দরিদ্র লোকজনের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণে সহযোগিতা করেন বাগমারা ইজি ফাউন্ডেশনের চেয়ারম্যান মনিমুল হক।

Please follow and like us: