রাজশাহীর বাগমারায় জাতীয় পত্রিকা দৈনিক সময়ের আলোর প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বর্ষপূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেক কাটার মাধ্যমে বর্ষপূতি অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মদ। এসময় উপস্থিত ছিলেন, সময়ের আলোর বাগমারা প্রতিনিধি ও প্রেস ক্লাবের সভাপতি ইউসুফ আলী সরকার, সাধারন সম্পাদক রাশেদুল হক ফিরোজ, সিনিয়র সহসভাপতি ও ইত্তেফাকের বাগমারা সংবাদদাতা মাহপুজুর রহমান প্রিন্স, সহসভাপতি জিল্লুর রহমার দুখু, দপ্তর সম্পাদক আকবর আলী, সাংবাদিক আব্দুল মতিন, রাজশাহী জেলা মহিলা আ’লীগের ত্রান বিষয়ক সম্পাদিকা সানোয়ারা বেগম, ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি নাদিরুজ্জামান মিলন, সাধারন সম্পাদক আব্দুল মজিদ, ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম, নাহিদ হোসেন, রবিউল ইসলাম, রাকিব হাসান, রনি প্রমুখ।
, || - ||
বাগমারায় সময়ের আলো পত্রিকার বর্ষপূর্তি অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
Please follow and like us: