, || - ||

বাগমারায় সাংবাদিক ও মাদক-সন্ত্রাস প্রতিরোধ কমিটির উদ্যোগে অসহায়দের মধ্যে উপহার সামগ্রী বিতারণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

রাজশাহীর বাগমারা উপজেলায় সাংবাদিক ও মাদক-সন্ত্রাস প্রতিরোধ কমিটির উদ্যোগে অসহায় মানুষদের মধ্যে ত্রান সামগ্রী বিতারণ করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তাহেরপুর পৌরসভা,ভবানীগঞ্জ পৌরসভার মাড়িয়া গ্রাম ও গোয়ালকান্দি ইউনিয়নের কয়েকটি গ্রামে উপহার হিসেবে এ ত্রান সামগ্রী বিতারণ করা হয়। এ উপলক্ষে তাহেরপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের জেলেপাড়ার বাবুপাড়ায় মৃত নরুল হক মাষ্টারের বাড়ির পার্শ থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন তাহেরপুর প্রেসক্লাবের তিনবারের নির্বাচিত সভাপতি গরীব দু:খী মানুষের বন্ধু সাহসী সাংবাদিক এস.এম সামসুজ্জোহা মামুন। এসময় তিনি এলাকার জন-সাধারনকে ঘরে থাকার আহ্বান জানিয়ে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সংগঠেনর পক্ষ থেকে কর্মহীন ও নিম্ন আয়ের মানুষ জনদেরকে খাদ্য সহায়তা প্রদান করা হবে বলে তিনি জানান। এসময় উপস্থিত ছিলেন,সিনিয়র সাংবাদিক নাজিম হাসান,সাংবাদিক খোরশেদ আলম,সার্বিক সহযোগিতায় ছিলেন,তাহেরপুর মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল রহিম, তাহেরপুর প্রেসক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল রাজ্জাক,সার কিটনাশক ব্যবসায়ী আরঙ্গজেব ডাবলু, গোয়ালকান্দি ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক মাষ্টার বকুল খরাদী,রামরামা গ্রামের ভাটা ব্যবসায়ী মকবুল হোসেন মোল্লা,আমজাদ হোসেন প্রমুখ।

Please follow and like us: