, || - ||

বাগমারায় সাংবাদিক কন্যা জেবার জিপিএ-৫ অর্জন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

রাজশাহীর বাগমারায় চলতি বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ অর্জণ করেছে জেবা সামিয়া (সূচনা)। সে উপজেলার শ্রীপুর ইউনিয়নের দাউদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ গ্রহণ করে এই সাফল্য অর্জন করেছে। জেবা বাগমারা আসনের সংসদ সদস্যের প্রেস সচিব প্রভাষক জিল্লুর রহমানের মেয়ে।

আর মা শরিফা রহমান গৃহিনী। জেবা জানায়, তার এই সাফল্যের পেছনে মা-বাবা সহ প্রতিষ্ঠানের শিক্ষকদের অবদান রয়েছে। তাদের কারনেই জিপিএ-৫ পাওয়া সম্ভব হয়েছে বলে জানায় জেবা। জেবা লেখাপড়া শেষ করে ডাক্তার হতে চায়। ভালো ভাবে যেন লেখাপড়া শেষ করতে পারে সে জন্য জেবা সামিয়া (সূচনা) সকলের দোয়া কামনা করেছেন।

Please follow and like us: