, || - ||

বাগমারায় সাপের কামড়ে স্কুল ছাত্রের মৃত্যু

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

রাজশাহীর বাগমারা উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে মেজবাউল হক মিঠুন নামের এক স্কুল পড়য়া ছাত্রের সাপের কামড়ে মৃত্যু হয়েছে। ঘুমন্ত অবস্থায় তাকে সাপে কামড় দেয়। এরপর তাকে স্থানীয় ভাবে ঝাড়ফুঁক দেয়া হয়। এসময় অবস্থার উন্নতি না হওয়ায় গতকাল রোববার (১২জুলাই) ভোরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সকাল আটটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এলাকা সুত্রে জানা যায়, উপজেলার আলোকনগর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর শিক্ষার্থী ইসরাইল হোসেনের ছেলে মেজবাউল হক মিঠুন শনিবার দিনগত রাতের খাবার খেয়ে তাদের বাড়ির মাটির একটি কক্ষে ঘুমিয়ে পড়েন। এবং রাত আড়াইটার দিকে তার চিৎকারে পরিবারের সদস্যরা জেগে উঠেন। এরপর ওই কক্ষ থেকে একটি সাপ বের হতে দেখতে পায় পরিবারের লোকজনরা। পরে মিঠুনকে স্থানীয় ভাবে ঝাড়ফুঁক দেয়া হয়। তখন অবস্থার অবনতি দেখে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তার অকাল মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসি জানান,মেজবাউল হক মিঠুন খুবই মেধাবী শিক্ষার্থী ছিল। এবং তাকে বিকালে জানাযা শেষে পিিরবারিক কবর স্থানে দাফন সর্ম্পণ করা হয়েছে।#

Please follow and like us: