ভালবাসা আর হৃদয়ের বন্ধনে আবারও একদিন। বাগমারায় ১৯৮৪ সালের এস,এস,সি পরীক্ষার্থীদের তৃতীয় মিলন উৎসব ”এসো মিলি প্রাণের উচ্ছাসে” উপলক্ষ্যে গতকাল শনিবার ভবানীগঞ্জ শিশু ও শিল্পকলা চত্তরে দিনব্যাপি নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্নাঢ্য র্যালী, অনুভুতি প্রকাশ, প্রীতি ভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রিয় বন্ধুকে একটু সময়ের জন্য জড়িয়ে ধরেন। সকাল শিশু ও শিল্পকলা চত্তরে র্যালী উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ। র্যালীটি ভবানীগঞ্জ বাজার প্রদক্ষিন করে শিল্পকলা চত্তরে এসে মিলিত হয়। এখানে স্মৃতিটের বন্ধুরা তাদের অনুভুতি প্রকাশের মাধ্যমে শুরু হয় সাংস্তৃতিক অনুষ্ঠান । এস,এস,সি ৮৪ ব্যাচের পরীক্ষার্থী উপজেলা জাতীয় পার্টিন সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আবু তালেবের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের আহবায়ক সুনতানুল ইসলাম, সদস্য জয়ন্ত কুমার, গোলাম মোস্তফা, আব্দুল জলিল, সাবেক মেয়র আব্দুর রাজ্জাক, অধ্যক্ষ জিয়া উদ্দিন টিপু, প্রভাষক ইউনুছ আলী, ফয়েজ উদ্দিন, ওএস শহিদুল, রেজাউল করিম, আইয়ুব আলী ও আব্দুস সামাদ প্রমূখ।
, || - ||
বাগমারায় স্মৃতিপটে -৮৪ ব্যাচের তৃতীয় মিলন উৎসব অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
Please follow and like us: