সামাজিক দুরত্ব বজায় রেখে নভেল করোনা ভাইরাসের কারনে ক্ষতিগ্রস্থ বাগমারা উপজেলার দু:স্থ ও অসহায় কর্মহীন বেকার নারী-পুরুষদের খাদ্য নিরাপত্তার জন্য রাজশাহীর বাগমারা উপজেলার সদর ভবানীগঞ্জ পৌরসভা এলাকায় ২০০ টি পরিবারকে ৫ কেজি করে চাউল নিজস্ব তহবিল থেকে উপহার প্রদান করেন রাজশাহী জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ জাকিরুল ইসলাম সান্টু। এসময় সান্টু বলেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্র্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক জনসাধারনকে ঘরে থাকার আহ্বান জানান। এবং ধারাবাহিক ভাবে অত্র বাগমারা উপজেলার বিভিন্ন ইউনিয়নে আওয়ামীলীগ সহযোগী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সহযোগীয়তায় চাউল,ডাল তেল,লবনসহ বিভিন্ন সামগ্রী জনসাধারনের মধ্যে উপহার হিসেবে দিয়ে আসছেন তিনি। এতে উপস্থিত ছিলেন,রাজশাহী জেলা পুজা উদযাপন কমিটি সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্রী বীরেন্দ্রনাথ সরকার, বাগমারা উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক প্রভাষক মাহবুবুর রহমান, বাগমারা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুস সালাম, ভবানীগঞ্জ পৌর যুবলীগের সভাপতি ফরদৌস আলী প্রামানিক,আওয়ামীলীগ নেতা আব্দুল করিম, যুবলীগ নেতা সেলিম হোসেন,ডালিম মাহমুদ,মেম্বার আবুল কালাম আজাদ,ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ শাখা , ছাত্রলীগের সমাধারন সম্পাদক আব্দুল মজিদ,পৌর ছাত্রলীগ নেতা সাজেদুর রহমান,জেবাল আহমেদ, রাজু আহম্মেদ, ফিরোজ মাহমুদ বাবলু,সাজেদুর রহমান, হামিরকুৎসা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।
, || - ||
বাগমারায় ২শ পরিবারকে খাদ্য সহায়তা দিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সান্টু
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
Please follow and like us: