বাজশাহী: সামাজিক দুরত্ব বজায় রেখে চলমান করোনা সংকটের কারনে রাজশাহীর বাগমারা উপজেলায় দু:স্থ ও অসহায় কর্মহীন বেকার নারী-পুরুষদের খাদ্য নিরাপত্তার জন্য গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বড়বিহানালী ইউনিয়নের খালিশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নিজ উদ্যেগে ৩০০ টি পরিবারকে ৫ কেজি করে চাউল বিতরণ করেন রাজশাহী জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট জাকিরুল ইসলাম সান্টু। এ সময় তিনি প্রশাসনের নির্দেশনা মোতাবেক জন-সাধারনকে ঘরে থাকার আহ্বান জানান। একই ধারাবাহিক জাকিরুল ইসলাম সান্টু অত্র উপজেলার বিভিন্ন ইউনিয়নে ও গ্রামে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সহযোগীয়তায় চাউল,ডালসহ বিভিন্ন সামগ্রী জনসাধারনের মধ্যে বিতরণ করে আসছেন। এছাড়া জনাব সান্টু করোনা প্রাদুর্ভাবের শুরু থেকে উপজেলাব্যাপি সর্বস্তরের জনগনকে সচেতন করার জন্য লিফলেট মাস্ক বিতরণ ও জনগুরুত্বপূর্ন সড়কগুলোতে জীবানুনাশক স্প্রে করে আসছেন।
, || - ||
বাগমারায় ৩শ পরিবারকে খাদ্য সহায়তা দিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান সান্টু
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
Please follow and like us: