বাগমারা উপজেলা পরিষদের অভ্যন্তরের প্রায় বিশ বিঘা আয়তনের দিঘীটি পূন:খনন কাজে দশ লক্ষ টাকা বরাদ্দ দেয় সরকার। তার পরও দিঘীটির খনন কাজ শেষ করা যাচ্ছে না। ঠিকাদারের ভাষ্য অনুয়ায়ী গত প্রায় দুই মাস ধরে দিনরাত কাজ করে বাজেটের দশলক্ষ টাকার পুরোটাই ব্যয় হয়ে গেলেও দিঘীটির পূন:খনন কাজ শেষ করা যায়নি। এদিকে স্থানীয় বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ(বিএমডিএ) এস্টিমেট অনুয়ায়ী কাজ না হওয়ায় ঠিকাদারকে চ’ড়ান্ত বিলও পরিশোধ করেনি। কাজ শেষ করার জন্য ঠিকাদারকে তাগাদা চিঠি দিয়ে ঠিকাদার কোন সাড়া দিচ্ছে না বলে জানান বিএমডিএ কর্তৃপক্ষ। এই অবস্থায় আসন্ন বর্ষা মৌসুমে বৃষ্টির পানিতে দিঘীটির আংশিক খননের মাটি ও পাড় ধ্বসে পূর্বের অবস্থায় ফিরে যাবার আশংকা করছেন স্থানীয়রা।
উপজেলা বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ(বিএমডিএ) ও স্থানীয় সূত্রে জানা গেছে, সারফেজ ওয়াটার ইরিগেশন প্রজেক্টের আওতায় সরকার পাঁচ বছর মেয়াদি বাগমারা উপজেলার বিভিন্ন এলাকার সরকারি ও খাশ পুকুরগুলো পূণ:খনন ও সংস্কারের আওতায় আনা হয়। এই প্রজেক্টর আওতায় বাগমারায় ২১ টি পুকুর ও দিঘী পূণ: খননের জন্য নির্ধারন করা হয়। বাগমারা উপজেলা পরিষদের দিঘীটি তারই একটি। এ দিঘীটি পূণ:খননের জন্য সরকার বরাদ্দ দেয় ১০ লক্ষ টাকা। কাজ পায় রাজশাহীর মেসার্স শিপলু এন্টারপ্রাইজ । স্থানীয়রা জানান, কাজ পাওয়ার পর থেকে ওই ঠিকাদারী প্রতিষ্ঠান দুই মাস ধরে একটি পুরাতন স্কে-ভেটর(মাটিকাটা মেশিন) দিয়ে যেনতেন ভাবে পূন:খনন কাজ শুরু করে। তারা পুকুরের মধ্যে খনন না করে কেবল চারিধারে সামান্য খনন করে ওই মাটি দিঘীর চারিধারে ছড়িয়ে ছিটিয়ে রাখে। এতে দিঘীর সৌন্দর্য যেমন নষ্ট হয় তেমনি এর চারি ধারের মাটি সামান্য বৃষ্টিতে আবারও ধ্বসে গিয়ে আবারও দিঘীর মধ্যে একাকার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উপজেলা পরিষদে বসবাসকারী ও ভবানীগঞ্জ বাজারের লোকজনেরা জানান, এখন যে ভাবে দিঘীর চারিধারে মাটি স্তুপ করে রাখা হয়েছে তাতে সামান্য বৃষ্টিপাতে এই মাটি পানির সাথে মিশে কাদাময় হয়ে উপজেলা পরিষদে চলাচল দূর্বিসহ হয়ে পড়বে। চারিদিকে শুধু কাদা আর কাদা হয়ে যাবে। উপজেলা পরিষদের সৌন্দর্যই নষ্ট হয়ে যাবে। বাগমারায় পুকুর খননের সাথে জড়িত একাধিক ব্যক্তি ও ঠিকাদাররা জানান, উপজেলা পরিষদের মত মাত্র বিশ বিঘা আয়তনের একটি দিঘী পূণ:খনন করতে সর্বোচ্চ আড়াই থেকে তিন লক্ষ টাকা ব্যয় হওয়ার কথা। তার পরও দশ লক্ষ টাকায় এই দিঘী পূন:খনন করা সম্ভব হচ্ছে না। এর মধ্যে নিশ্চয় রহস্য আছে। ভবানীগঞ্জের ঠিকাদার উজ্জল হোসেন জানান, দশ লক্ষ টাকাতে এমন আয়তনের তিন থেকে চারটি নতুন দিঘী খনন করা যাবে। অথচ একটি দিঘী পূন:খনন করতে দশ লক্ষ টাকাতেও সম্ভব হচ্ছে না। এখানে তাহলে দিঘী খননের নামে দিঘী চুরির ঘটনাই ঘটছে। ভবানীগঞ্জ সরকারি ্িবশ্ববিদ্যলয় কলেজ ছাত্রলীগের সভাপতি নাদিরুজ্জামান মিলন ও সাধারন সম্পাদক আব্দুল মজিদ সহ ৫/৬ জন নেতা কর্মীরা জানান, ওই ঠিকাদারী প্রতিষ্ঠান এই দিঘীটি খনন করতে অল্প ভাড়াতে একটি পুরাতন ও নষ্ট মেশিন নিয়ে আসে। তারা এক রাত কাজ করলে পরের দিন মেশিন সারতেই শেষ। এখন দশ লক্ষ টাকা খরচ শেষও দিঘীর কাজ শেষ হওয়াটা দু:খজনক। এখানে বিরাট ঘাপলা হয়েছে বলে দাবী করে তারা বলেন, সুষ্ঠ তদন্ত করে এটা উদঘাটন করা হোক এবং সরকারের এই মহতি উদ্যোগ সফল করে উপজেলা পরিষদের সৌন্দর্য ফিরিয়ে আনার দাবী জানান ছাত্রলীগ নেতারা।
এ দিকে স্থানীয় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ দিঘীর কাজ এষ্টিমেট (ছক মোতাবেক) শেষ না হওয়ার বিষয়ে একমত পোষন করেছেন। তারাও বলছেন শুধু চারিধারে সামান্য খনন করা হয়েছে। দিঘীর মধ্যে এখনও খনন করা হয়নি। তবে এ জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে তিনদফা চিঠি দেওয়া হয়েছে কাজ শেষ করার জন্য । তবে ঠিকাদার ওই চিঠির বিষয়ে কোন সদুত্তর করেনি। অভিযোগ রয়েছে, স্থানীয় বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ ও ঠিকাদারের মধ্যে পারছেনষ্টেজ(দফারফা) না হওয়ায় ছুড়ান্ত বিল পরিশোধ আটকে আছে।
এ বিষয়ে জানতে চাইলে , মেসার্স শিপলু এনটারপ্রাইজের স্বত্তাধিকারী মো: শিপলু জানান, ওখানে ওই দিঘী খনন করতে আমার দশলক্ষ টাকার বেশি খরচ হয়ে গেছে। আমি লসের উপরে আছি। সেখানে নতুন করে আর মাটি কাটা সম্ভব না। এ বিষয়ে জানতে চাইলে বাগমারা বিএমডিএ’র উপসহকারি প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, ওই ঠিকাদার এখনও ষোলআনা কাজ বুঝে দেননি। এ নিয়ে তাকে একাধিক নোটিশ দেওয়া হয়েছে। সহকারি প্রকৌশলী রেজাউল করিম জানান, এখানে নতুন করে বরাদ্দ বাড়ানোর সুযোগ নেই। ওই বাজেটেই কাজ শেষ করতে হবে। আমরা চ’ড়ান্ত কাজ বুঝে নিয়ে তবেই বিল ছাড় করব। তবে বৃষ্টি নামলে উপজেলা পরিষদের ভিতরে চলাচলের রাস্তা কাদাপানিতে একাকার হয়ে জনদূর্ভোগ সৃষ্টির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমরাও ভাবছি। এ জন্য ঠিকাদারকে তিনদফা নোটিশ দেওয়া হয়েছে এবং মৌখিক ভাবেই বলা হয়েছে। এভাবে তিনি আমাদের কথায় কর্নপাত না করলে বিধি অনুয়ায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।