, || - ||

বাগেরহাটবাসীর পক্ষে বায়তুশ শরফের নতুন পীর মাওলানা আবদুল হাই নদভীকে ফকির তারিকের শুভেচ্ছা ও অভিনন্দন।

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

গত ২৩ মে বাদ আসর চট্টগ্রাম নগরীর ধনিয়ালাপাড়া বায়তুশ শরফ কেন্দ্রীয় মসজিদে আনজুমানে ইত্তেহাদ, বাংলাদেশ এবং মজলিস উল উলামা বাংলাদেশ এর পক্ষ থেকে বায়তুশ শরফের রূপকার শাহ আল্লামা মোহাম্মদ আবদুল জব্বার (রাহ:) এর সুযোগ্য বড় সন্তান, বিশিষ্ট লেখক, গবেষক, ইসলামী চিন্তাবিদ হযরতুল শাহ মাওলানা আবদুল হাই নদভী (ম.জি.আ)-কে বায়তুশ শরফের নতুন পীর হিসেবে ঘোষণা দেয়া হয়েছে। গঠনতন্ত্র মোতাবেক আনজুমানে ইত্তেহাদ, বাংলাদেশ এবং মজলিসুল উলামা, বাংলাদেশ এর চেয়ারম্যানের পদটি অলংকৃত করেন যিনি বায়তুশ শরফের পীর সাহেব থাকেন তিনি।

গত ২০ মে পীর সাহেব বাহরুল উলুম হযরত শাহ আল্লামা মোহাম্মদ কুতুব উদ্দিন (রাহঃ) এর ইন্তেকালের পর বর্তমান পীর সাহেব হযরত শাহ মাওলানা আবদুল হাই নদভী সংগঠন দু’টির চেয়ারম্যানের পদ অলংকৃত করবেন। হযরত কেবলা আল্লামা মীর আখতর (রাহঃ), হুজুর কেবলা আল্লামা আবদুল জব্বার (রাহঃ) ও পীর সাহেব কেবলা বাহরুল উলুম আল্লামা কুতুব উদ্দিন (রাহঃ) এর অনুসৃত মত ও পথ অনুসরণ -অনুকরণের জন্য নতুন পীর সাহেব মাওলানা আব্দুল হাই নদভীর দৃষ্টি আকর্ষণ করেন ফকির তারিকুল ইসলাম, এবং বাগেরহাটে শিরক-বিদআত উচ্ছেদে তার আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি জানান খানে আজম হযরত খাজা খানজাহান আলী রহমাতুল্লাহ এর পুণ্যভূমি বাগেরহাটে নতুন পীর সাহেবের আগমনে স্বাগত জানাতে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে।

লন্ডন প্রবাসী ফকির তারিকুল ইসলাম খানজাহান আলী মাজার এর প্রভাবশালী সদস্য, বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি এবং ঐতিহাসিক ষাটগম্বুজ ইউনিয়নের পরপর তিনবার নির্বাচিত চেয়ারম্যান।

Please follow and like us: