, || - ||

বাগেরহাটের কচুয়া উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পেলেন নাজমা সরোয়ার।

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।
 বাগেরহাটের কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পেলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা সরোয়ার। সোমবার (০৭ জুন) স্থানীয় সরকার বিভাগের বরাত দিয়ে জেলা প্রশাসকের দপ্তর থেকে পাঠানো এক পত্রের মাধ্যমে এ ক্ষমতা প্রদান করা হয়। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার জীনাত মহল এ তথ্য নিশ্চিত করেন।
গত ৫ই মে কচুয়া উপজেলা পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমান ফুসফুসের সংক্রমণসহ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মৃত্যু বরণ করেন। তার মৃত্যুর পর উপজেলা চেয়ারম্যানের পদ শূন্য হয়ে যায়। দৈনন্দিন পরিষদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একই উপজেলা পরিষদের নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা সরোয়ারকে কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করা হয়।
Please follow and like us: