, || - ||

বাগেরহাটের কচুয়ায় সাংবাদিকের পরিবার অজ্ঞান পার্টির কবলে। হাসপাতালে ভর্তি।

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

বাগেরহাট জেলার কচুয়া উপজেলার মসনী গ্রামের এক সাংবাদিকের বাড়ীতে খাবারের সাথে চেতনা নাশক মিশিয়ে পরিবারের সবাইকে অজ্ঞান করে মালামাল ও নগদ টাকা নিয়ে সটকে পড়েছে দুর্বৃত্তরা। অজ্ঞান হওয়া কচুয়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য শুভংকর দাস বাচ্চু(৪৩), তার বাবা নিকুজ্ঞ দাস (৬৫), স্ত্রী প্রিয়ংকা দাস (২৮), বোন সবিতা দাস (২৪) ও ছেলে ঋতুজিৎ দাস (৪) কে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, রাতের খাবার খেয়ে পরিবারের সকল সদস্যই ঘুমিয়ে পড়ে। রাত ১টার দিকে সাংবাদিকের স্ত্রী তার কানের স্বর্ণালংকার টেনে খোলার চেষ্ঠা করা টের পেয়ে চোরের হাত চেপে ধরে চিৎকার করলে দৃর্বৃত্তরা ঘর থেকে বের হয়ে যায়। তাদের ঘরের আলমারী, শোকেসে থাকা ৫ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ ৩৫ হাজার টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গেছে বলে জানান ওই সাংবাদিকের পরিবারের সদস্যরা।

কচুয়া থানার ওসি মো.মনিরুল ইসলাম জানান, বিষয়টি জেনে তাৎক্ষনিক পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত স্বাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।

Please follow and like us: