বাগেরহাট জেলার যুবদল নেতা আলামিন খানের নিজস্ব অর্থায়নে করোনায় ঘরে থাকা প্রায় ২০০ অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।
আজ সোমবার বেলা ১১ টার দিকে শরণখোলা উপজেলার রায়েন্দা বাজার পাঁচরাস্তা মোড় এলাকায় এই সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা মাসুম আকন, আবুল হোসেন বয়াতি, মিরাজ হোসেন, ছাত্রনেতা শফিকুল ইসলাম, বায়েজিদ হোসেন প্রমুখ।
রায়েন্দা বাজার এলাকার দলিল উদ্দিন খানের পুত্র বাগেরহাট জেলা যুবদল নেতা আলামিন খান জানান, এই সঙ্কটময় মুহূর্তে আমরা দল মত নির্বিশেষে সকল অসহায় মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। বাগেরহাট জেলা যুবদলের নির্দেশনা মোতাবেক এই সাহায্য অব্যাহত থাকবে।
Please follow and like us: