, || - ||

বাগেরহাটের শরনখোলায় সুন্দরবন দিবস উৎযাপন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবন কে ভালোবাসুন এমন স্লোগানে “সুন্দরবন দিবস” উৎযাপিত হয়েছে শরনখোলার সুন্দরবন সংলগ্ন সাউথখালী ইউনিয়নের খুড়িয়াখালীর প্রদিপন সাইক্লোন শেল্টারে।

সুন্দরবন পূর্ব বন বিভাগ শরনখোলা রেন্জ,সিএমসি ও ওয়াইল্ডটিম এর আয়োজনে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্হানীয় সাউথখালী ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শরনখোলা থানা অফিসার ইনচার্জ  এস কে আব্দুল্লাহ আবু সাইদ,বিশেষ অতিথি ছিলেন রেন্জ কর্মকর্তা জয়নুল আবেদীন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্টেশন কর্মকর্তা মিজানুর রহমান,সাংবাদিক নজরুল ইসলাম আকন,সিএমসির কোষাধ্যক্ষ ফরিদ খান মন্টু, শিক্ষক  শহিদুল ইসলাম খান,ইউপি সদস্য বাচ্চু মুন্সী,টাইগার টিমের আলম হাওলাদার।অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন সোলায়মান হোসেন।

 

অনুষ্টানে সুন্দরবনের ভারসম্য রক্ষা, বনজীবীদের বিকল্প কর্মসংস্হান,এবং শরনখোলায় ইকো ট্যুরিজম বিকাশিত করে পর্যটনমূখর করে তোলা নিয়ে আলোচনা করা হয়।

পরে  বর্নাঢ্য র‍্যালী স্হানীয় বাজার প্রদক্ষিণ  করে।

Please follow and like us: