শুক্রবার , ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বাগেরহাটে অসহায় দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।
বাগেরহাটের ফকিরহাটে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে অসহায় ও দরিদ্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার কাঠালতলা মোড় এলাকায় নির্মানাধীন গ্লোবাল এডুকেশন ইন্সটিটিউট চত্বরে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম শামীম।
এসময়, গ্লোবাল এডুকেশন ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা মাওলানা মানফুজুর রহমান, বাগেরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ফকিরহাটের সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম (গোরা), জাতীয়তাবাদী ওলামা দল বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক শেখ হেমায়েত উদ্দিন ও সদস্য সচিব মাওলানা জাহিদুল ইসলাম, হেফাজতে ইসলাম বাগেরহাট জেলা শাখার সভাপতি মাওলানা আমিরুল ইসলাম সিদ্দিকীসহ স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, প্রখ্যাত আলেমে দীন, প্রতিষ্ঠানের শিক্ষক ও গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এদিন, উপজেলার পাঁচ শতাধিক অসহায় ও দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। উপহারের মধ্যে চাল, আলু, পেয়াজ, ডাল, তেল, সেমাই, চিনি, গুড়ো দুধ, বাদাম-কিসমিসসহ ১২ ধরনের খাদ্য সামগ্রী রয়েছে।
Please follow and like us: