, || - ||

বাগেরহাটে আকস্মিক ঘূর্ণিঝড় ও অতিবর্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা।

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।
 বৈশ্বিক মহামারী করোনাভাইরাস মোকাবেলায় যখন হিমশিম খাচ্ছে সারাবিশ্বের সাথে এদেশের মানুষ, ঠিক তখনই অতিবর্ষণ জলোচ্ছ্বাস এবং ঘূর্ণিঝড়ে দিশেহারা হয়ে পড়েছে উপকূলীয় অঞ্চল বাগেরহাট জেলার মানুষ। আকস্মিক ঘূর্ণিঝড় ও অতিবর্ষণে জেলা সদরসহ বিভিন্ন উপজেলার নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। নদীগুলোতে স্বাভাবিকের চেয়ে ২-৩ ফুট বৃদ্ধি পেয়েছে জোয়ারের পানি। বাগেরহাট পৌরসভায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। ঢাকা মংলা মহাসড়ক ২-৩ ফুট পানির নিচে তলিয়ে গেছে। দ্বিতীয় সমুদ্র বন্দর মংলা ও শরণখোলা উপজেলায় পানিবন্দি হয়ে পড়েছে হাজার হাজার পরিবার। জেলায় পানিতে তলিয়ে গেছে মৎস্য খামার, পুকুর ও কাঁচাপাকা রাস্তাঘাট। ভেসে গেছে নিম্নাঞ্চলের সকল ঘেরের মাছ। আউশ ও আমন বীজতলা পানিতে নিমজ্জিত আছে।
নিন্মাঞ্চলের অধিকাংশ বাড়িতে চুলায় পানি জমে গেছে। আশ্রয়ন প্রকল্প গুলোতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় ঘরবন্দি হয়ে পড়েছে হাজার হাজার আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা। প্রবল বর্ষণের পাশাপাশি ঘূর্ণিঝড়ের প্রভাবে লন্ডভন্ড হয়ে গেছে অনেক কাঁচা ঘরবাড়ি। উড়ে গেছে ঘরের চাল। উপড়ে পড়েছে গাছপালা। মারা যাওয়ার আশঙ্কা রয়েছে হাজার হাজার গবাদিপশু হাঁস-মুরগি। খাদ্য সংকট দেখা দিয়েছে উপকূলীয় অঞ্চলের বাসিন্দা সহ জেলার অসহায় মধ্যবিত্ত পরিবারের। ব্যাপক ক্ষয় ক্ষতির সম্ভাবনা রয়েছে বর্ষাকালীন সবজি চাষিদের।
বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ- পরিচালক মো: শফিকুল ইসলাম বলেন, জেলায় অতি বৃষ্টিতে আউশ-আমনের বীজতলা পানিতে নিমজ্জিত রয়েছে।  যদি এভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকে তবে ফসল ও বর্ষাকালীন সবজির ক্ষতি হওয়ার ব্যাপক আশঙ্কা রয়েছে।
Please follow and like us: