বাগেরহাট সদরের আঠারোবেকি নদীর আড়ুয়াবাকের ২ নং ঘাট দখলে রাখতে মরিয়া হয়ে উঠেছে স্থানীয় দুটি গ্রুপ। এনিয়ে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে পরস্পর বিরোধী অভিযোগ করেন তারা। জীবনের ঝুঁকি সহ স্থানীয় আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কাও করছেন এই দুই গ্রুপ।
শনিবার (৭ আগস্ট) বেলা ১১ টায় বাগেরহাট সদরের কুলিয়াদাইড় এলাকার মৃত বীরেন দাসের ছেলে জগদিশ চন্দ্র দাস সংবাদ সম্মেলনে জানান, মহামান্য হাইকোর্টের আদেশ অমান্য করে স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিম সন্ত্রাসী বাহিনী নিয়ে তাকে মারপিট করে এবং নৌকা ও জাল ছিনিয়ে নেয়। তার মেজ ভাইয়ের ঘর ভাংচুর করে। এলাকার অনেক পরিবারের উপর মাদক ব্যবসায়ী ইউপি সদস্য রেজাউল করিম অত্যাচার করেছে। ইউপি সদস্য রেজাউল করিমের অবৈধ কর্মকাণ্ড এবং মাদক ব্যবসার বিষয়ে গত ২৯ জুন দৈনিক জন্মভূমি পত্রিকায় তুলে ধরা হয়েছে। তার জীবিকার আশ্রয়স্থল আড়ুয়া বাকের জালজ ঘাট ফেরত সহ জীবনের নিরাপত্তার জন্য তিনি এই সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
অপরদিকে রবিবার (৮ আগস্ট) কুলিয়াদাইড় মৎস্যজীবি সমবায় সমিতির সদস্য মৃত বিজয় দাসের ছেলে নারায়ন চন্দ্র দাস, জগদীশ চন্দ্র দাসকে একজন ভুয়া মৎস্যজীবী, দুষ্টু, সন্ত্রাসী, সমাজ বিরোধী এবং ইউপি সদস্য রেজাউল করিম আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, পরপর দুইবার নির্বাচিত ইউপি সদস্য এবং এলাকার মানুষের সুখ-দুঃখের সাথে জড়িত একজন ভালো মানুষ উল্লেখ করে একই প্রেসক্লাবে বেলা ১১ টায় সাংবাদিক সম্মেলন করেন। তিনি বলেন জগদিশ চন্দ্র দাস এ পর্যন্ত তিনটি বিবাহ করিয়াছে। ধর্মান্তরিত হইয়া একজন মুসলমানকেও বিবাহ করিয়াছে। জলমহলের ঘাট গুলি হইতে প্রকৃত মৎস্যজীবীদের উচ্ছেদ করিয়া টাকার বিনিময়ে অমৎস্যজীবীদের সুবিধা দিতেছে। যারা প্রতিবাদ করছে তাদের নামে বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দিতেছে। সে জনপ্রতিনিধিদের সম্মান নষ্ট এবং ব্যক্তি স্বার্থ সিদ্ধির জন্য ঘোলা পানিতে মাছ শিকারে নেমেছে। মহামান্য হাইকোর্টের রায়, স্থানীয় সহকারি কমিশনার (ভূমি) এবং সহকারি পুলিশ সুপারের প্রতিবেদন অনুযায়ী তিনি ওই নদীতে জালজ কার্য করেন। তার ছেলে সহ অনেককে আসামি করে সে মামলা দিয়েছে। স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিম সহ অনেকের বিরুদ্ধে থানায় অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থলে এসে কোন সত্যতা পাই নাই। তীব্র অত্যাচার সহ্য করে আমরা এলাকায় আছি কিন্তু জগদিশ দাস (নব মুসলিম ) সালাম শেখ নামে পালিয়ে গিয়ে ছিল। সংবাদ সম্মেলনে তিনি সরেজমিনে তদন্ত করে প্রকৃত বিষয়গুলি সাংবাদিকদের লেখনীর মাধ্যমে জাতির কাছে তুলে ধরার আহ্বান জানান।
Please follow and like us: