, || - ||

বাগেরহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ, শতাধিক আহত।

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আজ ঈদের দিনে এলাকায় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাগেরহাট জেলা সদরের বেমরতা ইউনিয়নের খালকুলিয়া গ্রামে দু’গ্রুপে ব্যাপক সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে আহত হয়েছে উভয় গ্রুপের প্রায় অর্ধশত।
খোঁজ নিয়ে জানা গেছে বেমরতা ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ সভাপতি স্থানীয় ইউপি মেম্বার বাপ্পি হোসেন এবং একই ইউনিয়নের শ্রমিকলীগ সভাপতি সোহেল হোসেনের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল। তারই সূত্রপাত ধরে আজ বেলা বারোটার দিকে ইউনিয়নের রঘুনাথপুর খালকুলিয়া এলাকায় উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের মধ্যে বাপ্পি হোসেন (বাপ্পি মেম্বার), ডাক্তার সাইফুল ইসলাম, সিকদার মাসুদ, কবির, মাসুদ হোসেন ও সাইফুলের অবস্থা আশঙ্কাজনক। আহতদেরকে খুলনা ২৫০ শয্যা হাসপাতাল বাগেরহাট সদর হসপিটাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

জানতে চাইলে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব সিকদার ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।

Please follow and like us: