, || - ||

বাগেরহাটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

তারেক রহমানের নামে মিথ্যা মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সভা করেন বাগেরহাট সদর থানা ছাত্রদলের নেতৃবৃন্দ। বুধবার সকালে খুলনা বাগেরহাট মহাসড়কের শ্রীঘাট বেইলি ব্রিজের কাছে এর আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা অবিলম্বে তারেক রহমানের নামে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা এবং গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট শহর ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল মোর্শেদ, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শেখ নিয়ামুল কবির রাহুল, সদস্য সচিব মেহেদী হাসান মুন্না ও হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব, যুগ্ম আহ্বায়ক শাহারীয়ার প্রিম, আল-মামুন (আলামিন), আবুল হাসান ও জহির রায়হান (বাবু), শহর ছাত্রদলের-যুগ্ম আহ্বায়ক টুটুল সরদার, মল্লিক ইমতিয়াজ ফারহান মাশুক, জিহাদুল ইসলাম (ইজাজ), আমির হামজা, আসাদুজ্জামান (মুক্ত), রাসেল, হুমায়, নাইম, শরিফুল ইসলাম, হাসিবুর রহমান নাইমসহ বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের নেতৃবৃন্দ।

Please follow and like us: