আজ বাগেরহাটে জাতীয় সাংবাদিক সংস্থার ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শহরের সাংবাদিক সংস্থার জেলা কার্যালয়ে আজ দুপুরে কেক কেটে পালন করেছে প্রতিষ্ঠাবার্ষিকী। বাগেরহাট জেলা সাংবাদিক সংস্থার সভাপতি এম হেদায়েত হোসাইন লিটনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা তালুকদার আব্দুল বাকী।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আমিরুল হক বাবু, আল আমিন খান সুমন, মো: আরিফ ঢালী, সোহাগ হাওলাদার, আব্দুল্লা আল ইমরান, মামুন আহম্মেদ, সোরাব হোসেন রতন, মো: মনিরুল হক, রুহুল আমীন বাবু, মিজানুর রহমান মিঠু, সেকেন্দার আলী মোড়ল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনার দ্বায়িত্বে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ শওকত হোসেন।
Please follow and like us: