, || - ||

বাগেরহাটে জামায়াত নেতা ক্বারী মাকছুদ হত্যা – সন্ত্রাসী সুমন ও তার সহযোগীদের বিচার দাবী

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।
বাগেরহাটে জামায়াত নেতা ও ইমাম শহীদ ক্বারী মাকছুদুর রহমানের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরে ক্বারী মাকসুদ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বাখরগঞ্জ বাজার সংলগ্ন রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় শহীদ কারী মাকছুদের ছেলে নাজমুল শেখ, নওশের শেখ, ব্যবসায়ী আলফাজ শেখ, আবুল কালাম, লুৎফর রহমান ঠান্ডা, সাইদুল ইসলাম, শিমুল তরফদার, ফরিদ ফকির, শেখ রবিউল ইসলাম, জনি শেখ, মোবাশ্বের শেখ, মোহাম্মদ আলিমুজ্জামান, আনারুল ইসলামসহ সহস্রাধিক এলাকাবাসী এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
এর আগে ২০১৩ সালে জামায়েত নেতা কারী মাকছুদুর রহমানকে মসজিদ থেকে ডেকে নিয়ে প্রকাশ্যে দিবালাকে বাখরগঞ্জ বাজারে হাত ,পা ও রগ কেটে নির্মম ভাবে হত্যা করে আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসী সুমন বাহিনী ও তার সহযোগী আফজাল, সুজন, সাথী, লিটু, নজু, সোহেল  ও তার সহযোগীরা।
সে সময় হত্যার সাথে যারা যারা সংশ্লিষ্ট প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয় মানববন্ধন থেকে। মানববন্ধন শেষে এলাকাবাসী ও স্থানীয় ব্যবসায়ীগণ বাগেরহাট চিতলমারীর বাখরগঞ্জ বাজার মহাসড়কে দোষীদের শাস্তির দাবিতে  বিক্ষোভ প্রদর্শন করে।
Please follow and like us: