, || - ||

বাগেরহাটে জেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল।

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।
বাগেরহাটে বিক্ষোভ মিছিল করেছে বাগেরহাট জেলা আওয়ামী লীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (৪জুন) বিকালে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শহরের রেলরোডস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ভূইয়া হেমায়েত উদ্দিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খান হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ্যাডভোকেট শাহ-ই- আলম বাচ্চু, এ্যাডভোকেট ফরিদ উদ্দিন আহমেদ, এ্যাডভোকেট আলী আকবর, সরদার সেলিম আহমেদ,  সরদার ফখরুল আলম সাহেব, মনোয়ার হোসেন টগর, সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু, জেলা ছাত্রলীগ সভাপতি মনির হোসেন প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, আমাদের সকলকে বিএনপি-জামাতের দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। যে কোন ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
Please follow and like us: