, || - ||

বাগেরহাটে নতুন ডিসির সাথে সাংবাদিকদের মতবিনিময়

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

কামরুজ জামান শিমুল বাগেরহাট থেকে: বাগেরহাটের নতুন ডিসি মোহাম্মদ আজিজুল ইসলামের সাথে মতবিনিময় করেছে বাগেরহাটে কর্মরত সাংবাদিক বৃন্দ। আজ মঙ্গলবার (২৫শে) মে বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। নবাগত জেলা প্রশাসক উপস্থিত সকল সাংবাদিক বৃন্দের সাথে পরিচিত হন এবং সংবাদকর্মীদের সাথে নিয়ে সততার সহিত কাজ করার প্রতিশ্রুতিবদ্ধ হন।

এ সময় বক্তব্য রাখেন বাগেরহাট জেলা প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা, সাধারন সম্পাদক আলহাজ তালুকদার আব্দুল বাকী, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নকিব সিরাজুল হক, প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ্যাড শাহ-আলম টুকু, বাবুল সরদার, আহাদ উদ্দিন হায়দার, প্রেসক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক আজমল হোসেন, সাবেক সাধারন সম্পাদক অধ্যাপক মাহফুজুর রহমান, সাংবাদিক ইশরাত জাহান, শামসুর রহমান, আজাদুল হক প্রমুখ।

Please follow and like us: