, || - ||

বাগেরহাটে নাশকতা মামলায় আসামি হলেন যারা।

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে শনিবার সকালে বাগেরহাট জেলায় পদযাত্রার প্রস্তুতি নিচ্ছিলো বিএনপি নেতা কর্মীরা। ঠিক সে সময় মুনিগঞ্জ এলাকায় জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামের বাসভবনে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে অবস্থান করছে বিএনপি নেতা কর্মীরা এমন খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালায় সেখানে। ঘটনাস্থল থেকে আটক করা হয় কেন্দ্রীয় বিএনপির সহ প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, আহবায়ক কমিটির সদস্য শেখ সাহেদ আলী রবি, হাজরা আসাদুল ইসলাম পান্না, যুবনেতা আইয়ুব আলী মোল্লা বাবু সহ বেশ কয়েকজনকে।
অপরদিকে জেলা বিএনপি অফিস (থানার মোড়) এর সামনে সড়কে ব্যানার নিয়ে পদযাত্রার প্রস্তুতি গ্রহণ করাকালীন সময়ে পুলিশের হাতে গ্রেপ্তার হন জেলা বিএনপি আহবায়ক ইঞ্জি: এটিএম আকরাম হোসেন তালিম, যুবনেতা সোহেল তরফদার সহ বেশ কয়েকজন। সন্ধ্যায় বিএনপির ৩০ জন নেতা কর্মীকে আটক, দেশীয় অস্ত্র-শস্ত্র ও বিস্ফোরক জাতীয় দ্রব্যাদি উদ্ধার, গ্রেফতারকৃত ও পলাতকসহ মোট ৪৮  নেতাকর্মীর নাম উল্লেখ করে বাগেরহাট সদর মডেল থানায় একটি মামলা রুজু হয়েছে মর্মে জানান জেলা পুলিশের মিডিয়া সেলের ইনচার্জ এস এম আশরাফুল আলম।
এ মামলায় পলাতক নেতাকর্মীদের মধ্যে এজাহারে যাদের নাম রয়েছে তারা হলেন (মামলার এজাহার অনুযায়ী) জেলা যুবদলের সাবেক সভাপতি বিএনপি নেতা ফকির তারিকুল ইসলাম, সৈয়দ নাসির আহমেদ মালেক, আব্দুল গফফার, জেলা শ্রমিকদলের সভাপতি সরদার লিয়াকত আলী, সরদার ওহিদুল ইসলাম পল্টু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা, জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুল ইসলাম শান্ত, গোলাম মোস্তফা বলাই, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী সাদ্দাম দ্বীপ, শেখ আমিনুর রহমান, সজীব তরফদার, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম , কামরুল ইসলাম গোরা, রুহুল শেখ, সুমন হালদার,শেখ জাহাঙ্গীর হোসেন, মুন্না শেখ ও রুমি তালুকদার। মামলায় অজ্ঞাতনামা আরও ৩০/৪০ জন আসামি রয়েছে।
Please follow and like us: