, || - ||

বাগেরহাটে পুলিশ কনস্টেবলের হাতে স্ত্রী খুন।

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

Primary

Note from Shimul Patriots to your Facebook Page Daily Naya Alo.

K

Kamruzzaman Shimul

to me

5 hours agoDetails

বাগেরহাটে পুলিশ কনস্টেবলের হাতে স্ত্রী খুন।

 

কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

স্ত্রীকে হত্যার পর লাশ গুমের অভিযোগে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে পুলিশ কনেস্টবল সাদ্দাম হোসেনকে। খুনী সাদ্দাম হোসেন বাগেরহাটের শরণখোলা উপজেলার তাফালবাড়ি পুলিশ ফাড়িতে  কনস্টেবল হিসাবে কর্মরত আছে।  সে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বড়ধাল গ্রামের আব্দুল লতিফ গাজীর ছেলে। তার স্ত্রীর নাম জোসনা বেগম (৩৫) এটা তার দ্বিতীয় স্ত্রী। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে পুলিশ নিহত জোসনা বেগমের লাশ উদ্ধার করেছে। এঘটনায় সাদ্দাম হোসেনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

 

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, বুধবার রাতের কোনো এক সময় সাদ্দাম হোসেন তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর জবাই করে পলিথিনে মুড়িয়ে বস্তাবন্দী করে লাশ পরিত্যক্ত ঘরে লুকিয়ে রাখে। গোপন সংবাদের ভিত্তিতে এ ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে বস্তাবন্দী লাশ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সাদ্দাম হোসেনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।  সে পুলিশ ফাঁড়ির কাছে একটি ভাড়া বাসায় বসবাস করতো। তিনি আরও জানান, তদন্ত চলছে। বিস্তারিত পরে জানা যাবে।

Please follow and like us: