, || - ||

বাগেরহাটে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই নেতা ও সমর্থকদের মধ্য সংঘর্ষ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের খালকুলিয়া গ্রামে পবিত্র ঈদুল ফিতরের দিন প্রভাব বিস্তারকে কে কেন্দ্র করে আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

স্থানীয়দের মারফাত খবর নিয়ে জানাগেছে, বেমরতা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও সাবেক স্বেচ্ছাসেবক লীগের সাবেক ইউনিয়ন সভাপতি বাপ্পি হোসেন ওরফে বাপ্পি মেম্বার ও শ্রমিক লীগের ইউনিয়ন সভাপতি সোহেল হোসেনের ভেতর প্রভাব বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে রেসারেসি চলছিলো।

তারই ফলশ্রুতিতে ঈদের দিন বেলা ১২ টা সাড়ে বারোটা নাগাদ বেমরতার রঘুনাথপুর খালকুলিয়া এলকায় উভয়পক্ষের মধ্য ভয়াবহ মারামারির ঘটনা ঘটে।

বেমরতা ইউপি সদস্য বাপ্পি মেম্বার এর নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে মারাত্মক জখম করেছে বেমরতা ইউনিয়ন শ্রমিকলীগের সহ-সভাপতি- নিউটন শেখ, সাধারণ সম্পাদক- মোঃ সোহেল শেখ, সাংগঠনিক সম্পাদক- জুয়েল শেখ, সদস্য- মোঃ শহিদুল ইসলাম, ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আজাদ হাওলাদার, সহ-সভাপতি মাসুম শিকদার, কুদ্দুস শেখ, ইদু শেখ, মাহফুজ সরদার, শামিম শেখ, সবুজ শেখ, বাবু সরদার, কামরুল শেখ, খুকুমনি, সুমা, আফরোজা নাজনিন, সুমিগুরুতর আহত হয়। ফলে তাদের সদর হাসপাতালে নেয়া হয়। আশঙ্কা জনক অবস্থার কারনে কয়েকজনকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয় নিয়ে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

এ বিষয়ে জানতে চাইলে বাগেরহাট মডেল থানার ওসি মাহতাব উদ্দিন জানায়, ঘটনা সত্য।খবর পাওয়ার পর পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করেন। এ ঘটনায় দু গ্রুপের প্রায় ৫০ জনের অধিক আহত হয়েছে। আহতরা চিকিৎসাধীন রয়েছে।

Please follow and like us: