, || - ||

বাগেরহাটে বিএনপি নেতা ব্যারিস্টার জাকির হোসেনের সহায়তা প্রদান।

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

সারাদেশব্যাপী করোনা ভাইরাস রোধে বাড়িতে অবস্থান করা অসহায় মধ্যবিত্ত এবং কর্মহীন দের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বাগেরহাট ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান বাগেরহাট জেলা বিএনপি নেতা ব্যারিষ্টার জাকির হোসেন। ষাটগুম্বজ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি ষাটগুম্বজ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মাহাবুবুর রহমান কালু মিয়া, জেলা শ্রমিক নেতা আশারাত শেখ , যুবদল নেতা ইকবাল হোসেন, বিএনপি নেতা শওকাত হোসেন ছোট, ছাত্রদল নেতা আতিয়ার রহমান, আরিফুল ইসলাম প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত থেকে বাগেরহাট সদরের বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিদের কাছে এই খাদ্য সামগ্রী হস্তান্তর করেন। আজ সকাল দশটায় বাগেরহাট সদরের জুগিধার পাড়ে অবস্থিত সৌরভ সেন্টারের নিজস্ব অফিসে এই খাদ্য সামগ্রী হস্তান্তর করা হয়। জানতে চাইলে ব্যারিস্টার জাকির হোসেন বলেন, বিশ্বব্যাপী এই অনাকাঙ্খিত মহামারী করোনা রোধে সবাইকে বাড়িতেই অবস্থান করতে হবে, সামাজিক দূরত্ব বজায় রেখে সবাইকে চলতে হবে, বাগেরহাটের মানুষের কল্যাণে বাগেরহাট ডেভেলপমেন্ট সোসাইটি এবং আমার দল বিএনপি এবং প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানের নির্দেশক্রমে কর্মহীন ও অসহায় প্রায় পাঁচশত মানুষের কাছে শুকনা খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার চেষ্টা করছি। এই সহযোগিতা অব্যাহত থাকবে।

Please follow and like us: