মহান বিজয় দিবস উপলক্ষে বিচারপতি এ,টি মনোয়ার হোসেন স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্পে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) সকাল১১ টায় বাগেরহাট জেলা সদরের সাবেকডাঙ্গা গ্রামে নিজ বাড়িতে তার পরিবার ও শুভাকাঙ্ক্ষী এই আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন প্রয়াত বিচারপতির সহধর্মিনী আফরিনা মনোয়ার।
ফ্রি মেডিকেল ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার রফিকুস সালেহীন, মেডিকেল ক্যাম্পে রোগী দেখেন ডাক্তার শরিফুল ইসলাম শরন, গাইনী বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মেহেরুন্নেসা, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডাক্তার এম এ করিম, গাইনী বিশেষজ্ঞ ডাক্তার সেলিনা খাতুন, ডাক্তার ফয়সাল হোসেন ও ডাক্তার পারভেজ হোসাইন প্রমূখ চিকিৎসা সেবা দেন।
মেডিকেল ক্যাম্পে এলাকার বিভিন্ন রোগে আক্রান্ত এক হাজারের বেশি রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়। ব্যবস্থাপত্র দেখে ফ্রী ঔষধ সরবরাহ করেন দ্যা একমি ল্যাবরেটরীজ লিমিটেড। আয়োজকদের সাথে কথা হলে তারা বলেন প্রত্যেক মাসে বিচারপতি এ,টি মনোয়ার হোসেন স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। ফ্রি মেডিকেল ক্যাম্প ছাড়াও বিভিন্ন জনকল্যাণমূলক কাজ পরিচালিত হবে এই বিচারপতি স্মরণে।
Please follow and like us: