, || - ||

বাগেরহাটে মোবাইল চোর চক্রের ৯ সদস্যকে আটক

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আজ সকালে বাগেরহাট পুলিশ সুপারের কার্য্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানিয়েছেন বাগেরহাটে মোবাইল চোর চক্রের ৯ সদস্যকে আটক করেছে বাগেরহাট জেলা পুলিশ।

 

বাগেরহাট পুলিশ সুপার জানান,  দীর্ঘদিন ধরে এই চোর চক্রের সদস্যরা বাগেরহাটের বিভিন্ন স্থানে  মোবাইল চুরি করে আসছিল। গত কয়েকদিনের বিশেষ অভিযানের মাধ্যমে বিভিন্ন উপজেলা থেকে বাগেরহাট মডেল থানার ওসি (তদন্ত) ফকির পান্নু মিয়ার নেতৃত্বে এই চোর চক্রের সদস্যদের আটক করা হয়। আটকৃতরা হলেন, মো: শহিদুল মাঝি(২৯), নাইম হাসান(২৪), মো: জুয়েল(২৪), তুফান মোল্লা(২২),  রাকিবুল ইসলাম(১৯),  বাদল শেখ(২৪),  মাসুদ রানা(২৩), মনিরুল ইসলাম মানিক(২৮), সুমন শেখ (হাতেম চোরা) (২০)

চোর সদস্যদের কাছ থেকে ১৭টি মোবাইল, ১ টি ইজিবাইক,২ টি ব্যাটারি চালিত ভ্যান, ১টি বাইসাইকেল উদ্ধার করা হয়।

 

তাদের জিজ্ঞাসাবাদে জেলার বিভিন্ন জায়গায় চুরির কথা স্বীকার করেছে আটকরা। জিজ্ঞাসাবাদে তুফান মোল্লা ৯৫টি চোরাই মুটোফোন বিক্রি করেছে বলে জানাই । সব মিলিয়ে দেড় হাজারের বেশি মুঠোফোন বিভিন্ন এলাকা থেকে চুরি করেছে বলে তথ্য পাওয়া গেছে।

জেলা পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় আরও জানান এই চোরাই সিন্ডিকেটের প্রায় ২০ জন  সদস্য রয়েছে। তিনজন জেল হাজতে আছে। এই ৯ জনকেও আদালতে সোপর্দ করা হবে। বাকিদের আটকের চেষ্টা চলছে।

Please follow and like us: