সোমবার , ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বাগেরহাটে যুবদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় জেলা পরিষদ অডিটরিয়ামে জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট -২ (সদর কচুয়া) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা লতিফ মাস্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান আমেরিকা প্রবাসী সিপিএ রফিকুল ইসলাম জগলু, বিএনপি নেতা কৃষিবিদ কামরুল ইসলাম, সরদার ওয়াহিদুল ইসলাম পল্টু, ফকির তারিকুল ইসলাম, সেলিম ভূঁইয়া, যুবদল নেতা এস কে বদরুল, মোঃ মাসুম বিল্লাহ, আবুল হাসান, সুমন পাইক, গোলাম তাবরেজ সবুজ, ওলিউর রহমান ডাকুয়া, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেফতাহ উদ্দিন, শেখ মহিউদ্দিন, মোহাম্মদ জাহিদুল ইসলাম, অ্যাডভোকেট সিকদার ইমরান হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা আতিকুর রহমান রাসেল এবং সরকারি পিসি কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ বেলাল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন বলেন, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গোটা দেশ ও জাতি আজ শোকাহত। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনের অপূরণীয় ক্ষতি হয়েছে। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি। তিনি আরো বলেন বাগেরহাট ২ সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জয়ী হয়ে আসনটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে হবে। জেলা বিএনপি’র মধ্যে কোন বিভেদ নেই, জেলার নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করছেন। সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে ধানের শীষের প্রার্থীর জয়- নিশ্চিত বলে জানান ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন।

আলোচনা সভা শেষে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বাগেরহাট সদর ওলামা দলের সভাপতি মাওলানা মাহমুদুল হক।

Please follow and like us: