সাংগঠনিক সভা করেছে বাগেরহাট জেলা বিএনপি। বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলমের নেতৃত্বে সদ্য ঘোষিত আহবায়ক কমিটিকে অবাঞ্চিত ঘোষণাকারী সকলেই দল ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বাগেরহাট জেলা বিএনপিকে শক্তিশালী করার লক্ষ্যে এই সাংগঠনিক সভায় যোগদান করেন এবং আগামীদিনে ঐক্যবদ্ধ হয়ে সকল আন্দোলন সংগ্রাম এবং বিরোধীদের যে কোন বাধা প্রতিহত করার ঘোষণা দেন। জেলা বিএনপির আহবায়ক ইঞ্জি এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে শনিবার দুপুরে শহরের বিএমএ ভবনে অনুষ্ঠিত সাংগঠনিক সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি শেখ নজরুল ইসলাম মনজু । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। সঞ্চালনার দ্বায়ীত্বে ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরা, শেখ শমসের আলী মোহন, লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম, অধ্যাপক আলী রেজা বাবু, মনজুর মোরশেদ স্বপন, ব্যারিষ্টার জাকির হোসেন, এ্যাড. শেখ আসাদুজ্জামান, ডা. আব্দুর রহমান, মো. মনিরুল হক ফরাজী, সৈয়দ নাসির আহম্মেদ মালেক, শেখ শাহেদ আলী রবি, সরদার ওয়াহিদুল ইসলাম পল্টু, জুলফিকার আলী, শেখ আব্দুল হালিম খোকন, এ্যাড. মিজানুর রহমান, এ্যাড. ফারহানা জাহান নিপা, হাজরা আসাদুল ইসলাম পান্না, শেখ হাফিজুর রহমান, মমিনুল হক টুলু বিশ্বাস, মো. শহিদুল হক, মো. ইসহাক আলী মোল্লা, হাফিজুর রহমান তুহিন, মৃধা নজরুল ইসলাম প্রমুখ।
সভায় নজরুল ইসলাম মনজু বলেন, রাজনীতিতে মান অভিমান করার সময় এখন নয়, কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন সফল করতে নেতাকর্মীদের এক হয়ে মাঠে নামতে হবে। দুর্বার আন্দোলনের মাধ্যমে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। আগামী দিনে কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে আন্দোলনে শরিক হবার আহবান জানান।