, || - ||

বাগেরহাটে স্মার্ট কর্নার উদ্বোধন।

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।
বাগেরহাটে “স্মার্ট কর্নার” এর উদ্বোধন করা হয়েছে। শনিবার ২৯ জুলাই বিকেলে বাগেরহাট জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্মার্ট কর্নারের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক, সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার। এ সময় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার বলেন, দেশব্যাপী আওয়ামী লীগের সাংগঠনিক জেলা অফিসগুলোকে স্মার্ট কার্যালয় হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাগেরহাট জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘স্মার্ট কর্নার’ উদ্বোধন করা হয়েছে।নির্বাচন পরিচালনা কমিটির নেয়া ‘রোড টু স্মার্ট বাংলাদেশ’ কর্মসূচির আওতায় দলীয় নেতাকর্মীদের তথ্য-প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধকরণ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান টুকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভূঁইয়া হেমায়েত উদ্দিন, বাগেরহাট ৪ আসনের এমপি অ্যাডভোকেট আমিরুল আলম মিলনসহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Please follow and like us: