বাগেরহাট প্রতিনিধিঃ- বাগেরহাটে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ১০ যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ আগস্ট) দুপুরে জেলার সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের শরণখোলা উপজেলার নলবুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে গুরুতর আহতাবস্থায় বাসন্তি রায় (৫০), কামাল চাপরাসি ((৬০) ও মধূ মিয়াকে (৩৫) খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত বাকিরা হলেন- বাদশা মুন্সী (৪০), রুহুল আমিন মোল্লা (৫৫), অনিমেষ বাওয়ালী (৩০), সরোয়ার হোসেন খান (৩৫), সুমি বেগম (৩৫), সুমন মণ্ডল (৩৫) ও আমির হোসেন (৬০)। এদের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবিরুল ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করে জানান, রায়েন্দা বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসা মোরেলগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস নলবুনিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। এতে বাসের ১০ যাত্রী আহত হন।
বাসটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।