আজ শনিবার (৩১ অক্টোবর) দুপুরে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে কমিউিনিটি পুলিশিং ডে-২০২০ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশ জেলা সমন্বয় কমিটির আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মামুনুর রশীদ। জেলা পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন- বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ, বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, বাগেরহাট জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ আলম টুকু, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি সহ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মানুষ ও সমাজকে বাঁচাতে হলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পুলিশ এবং সাধারণ জনগণের মধ্যে সমন্বয় সাধন করতে হবে।
Please follow and like us: