দোয়া ও আলোচনা সভার মধ্যে দিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালন করলো বাগেরহাট জেলা বিএনপি।
রবিবার (২৪ জানুয়ারি) বেলা ১১ টায় জেলা বিএনপি কার্যালয়ে (থানার মোড়) মরহুম আরাফাত রহমান কোকোর জীবনী নিয়ে আলোচনা সভা ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম গোরা, আহ্বায়ক কমিটির সদস্য সাবেক জাসাস নেতা, মন্জুর মোর্শেদ স্বপন, ডাক্তার আব্দুর রহমান সরদার অহিদুল ইসলাম পল্টু জেলা কৃষক দলের আহবায়ক আসাফউদ্দৌলা জুয়েল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা, জেলা তাতীদলের সদস্য সচিব জিললুর রহমান, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোল্লা আতিকুর রহমান রাসেল, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, মৎস্যজীবি দলের নেতা নজরুল ইসলাম, হারুন শেখ, সদর থানা কৃষকদলের আহবায়ক রেন্টু, বিএনপি নেতা সেন্টু সহ প্রমুখ নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে সাবেক প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত এবং অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপির ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের শারীরিক সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।