, || - ||

বাগেরহাট জেলা স্বাস্থ্য বিভাগরে পক্ষ হতে সপ্তাহব্যাপী বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা কার্যক্রম  সম্পন্ন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।
বাগেরহাট জেলায় বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ ২০২০ কার্যক্রমের অাজ ছিল শেষ দিন। ১৮ সেপ্টেম্বর শুরু হয়ে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলে এই এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ। সদর হাসপাতাল মিলনায়তনে সকাল ১০ টায় বাগেরহাট জেলার সিভিল সার্জন ডা. কে.এম.হুমায়ুন কবিরের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে অালোচোকদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র কনসালটেন্ট (অর্থোপেডিক্স) ডা.এস.এম. শাহনেওয়াজ, কনসালটেন্ট (মেডিসিন) ডা. সাঈদ অাহমেদ, অাবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ মিরাজুল করিম।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন কনসালটেন্ট (চর্ম ও যৌন) ডা. অাবুল বাশার মুহাম্মদ সাদী, কনসালন্টেন্ট ( চক্ষু) ডা. ওয়াসেক বিস সহিদসহ হাসপাতালের  অন্যান্য মেডিকেল অফিসারও সহকারী  সার্জনবৃন্দ।
Please follow and like us: