, || - ||

বাগেরহাট ব্লাডব্যাংক ও হৃদয়ে বাগেরহাট এর উদ্যোগে গভীর রাতে কম্বল বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

বাগেরহাট ব্লাড ব্যাংক” ও “হৃদয়ে বাগেরহাট” এর আয়োজনে-প্রতি বছরের ন্যায় এ বছরও হতদরিদ্র, পথচারী, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার গভীর রাতে বাগেরহাট শহরের বিভিন্ন অলিগলিতে থাকা ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করে সংগঠনের সহ-সভাপতি তরিকুল ইসলাম পাইক, সাংগঠনিক এম জাহিদ। তারা জানান তাদের সাধ্য অনুযায়ী তারা ছিন্নমুল খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছেন ভবিষ্যতে বড় ধরনের সহায়তা করার জন্য তারা সাধ্যানুযায়ী চেষ্টা করবেন। এবং সমাজের সামর্থবান ব্যক্তিদের এদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান।

Please follow and like us: