, || - ||

বাগেরহাট সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন এর স্কুল উদ্বোধন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।
অসহায় সুবিধা বঞ্চিত শিশুদের জন্য স্কুল উদ্বোধন করেছে সেফ দা ফিউচার ফাউন্ডেশন বাগেরহাট জেলা শাখা। বৃহস্পতিবার ২৮ ডিসেম্বর বেলা চারটায় বাগেরহাটের বারাকপুর এলাকায় সিনজেনটা অফিস সংলগ্ন মাঠে সংগঠনের সভাপতি শেখ জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার উপদেষ্টা চ্যানেল টোয়েন্টিফোর এর প্রতিনিধি আরিফুল ইসলাম আকিঞ্জি।
এ সময় আরো উপস্থিত ছিলেন সেফ দা ফিউচার ফাউন্ডেশন বাগেরহাট জেলা শাখার উপদেষ্টা এডভোকেট সিকদার ইমরান হোসেন, খান জাহান আলী মিশনের সভাপতি শেখ ওয়াহিদুজ্জামান পিয়ার, সাধারণ সম্পাদক মইজুর আলম বাবলা, বাইতুশশরফ আঞ্জুমানে ইত্তেহাদের সাংগঠনিক সম্পাদক হাওলাদার মাহমুদ আলী, সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন এর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ফকির শহিদুল ইসলাম লিটু, সহ প্রচার সম্পাদক হাওলাদার আখতার হোসেন, সাকিব শেখ প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক কামরুজ্জামান শিমুল।
Please follow and like us: