মারুফ সরকার – উত্তরাঞ্চলের প্রধান নৌ-বন্দর সিরাজগঞ্জের বাঘাবাড়িতে বিক্ষোভ মিছিল ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরের দিকে বেতন-ভাতা বৃদ্ধিসহ ১০দফা দাবী আদায়ে নৌযান শ্রমিকরা এ সমাবেশ করে।
এসব দাবীর মধ্যে রয়েছে, বেতন-ভাতা বৃদ্ধি, নৌযান শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিসবুক প্রদান, সামাজিক নিরাপত্তায় কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড ও নাবিক কল্যাণ তহবিল গঠন, দূর্ঘটনা ও কর্মস্থলে মৃত্যুজনিত ক্ষতিপূরণ ১০লাখ টাকা নির্ধারণ, চট্টগ্রাম থেকে পাইপ লাইনের মাধ্যমে জ্বালানী তেল সরবরাহের চলমান প্রকল্প অবিলম্বে বন্ধ, বালুবাহীবাল্কহেড ও ড্রেজারের রাত্রিকালিন চলাচলের উপর ঢালাও ভাবে নিষেধাজ্ঞা শিথিল করণ, নৌপথে সন্ত্রাস চাঁদাবাজি বন্ধ, ভারতগামী শ্রমিকদের ল্যান্ডিং পাশ প্রদানসহ ভারতীয় সীমানায় সকল প্রকার হয়নানি বন্ধ, চট্টগ্রাম বন্দর থেকে পণ্য পরিবহণ নীতিমালা শতভাগ কার্যকর করে সকল লাইটারিং জাহাজকে সিরিয়াল মোতাবেক চলাচলে বাধ্য করা ও চরপাড়া ঘাটের ইজারা বাতিল, নৌপরিবহণ অধিদপ্তরের অনিয়ম-অব্যবস্থাপনা বন্ধ, নৌযান শ্রমিকদের সর্বনি¤œ মজুরি ২০ হাজার টাকা নির্ধারণ, খাদ্যভাতা ও সমুদ্রভাতা প্রদান।
বাঘবাড়ি নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদের আয়োজনে এ বিক্ষোভ মিছিল বের হয়ে দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বাঘাবাড়ি নৌবন্দর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এরপর দলীয় কার্যালয়ে আব্দুস সালাম মাস্টারের সভাপতিত্বে শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন, নৌযান শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি আব্দুল ওয়াহাব মিয়া, বাঘাবাড়ি লঞ্চ লেবার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফিরোজ আলম মাস্টার, শ্রমিক নেতা বাহাউদ্দিন মাস্টার, সায়মন মাস্টার, মফিজুল ইসলাম ভূঁইয়া, আনিসুর রহমান, মেজবাহ উদ্দিন, সোহেল খান, নূরুল হক প্রমুখ।
বক্তারা বলেন, আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে তাদের এ দাবী পূরণ করা না হলে পরবর্তীতে লাগাতার কর্মবিরতি পালন করা হবে বলে ঘোষণা দেয়া হয়েছে।