, || - ||

বাঘার পদ্মার চরে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

রাজশাহীর বাঘা উপজেলার পদ্মা চরের একটি ফসল ক্ষেত থেকে জাকির হোসেন (২১) নামে এক দৃষ্টি প্রতিবন্ধী যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৯টার সম খবর পেয়ে চর কালিদাসখালী থেকে লাশ উদ্ধার করা হয়। জাকির হোসেন কালিদাসখালী এলাকার আবদুল খালেক মোল্লার ছেলে। খালেক মোল্লা জানান, তার ছেলে জাকির হোসেন শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে নিজ বাড়ি থেকে পাশের কালিদাসখালী বাজারে ওষুধ আনতে যায়। তারপর থেকে সে আর বাড়ি ফিরে আসেনি। তাকে রাতে বিভিন্ন স্থানে খোঁজ করেও পাওয়া যায়নি। তবে সকালে কালিদাসখালী এলাকার একটি মটর ক্ষেতে তার লাশ পাওয়া যায়। চকরাজাপুর ইউনিয়ন চেয়ারম্যান আজিজুল আযম জানান, জাকিরকে শুক্রবার রাত থেকে খুঁজছে তার পরিবার। শনিবার সকাল ৮ টার দিকে সবজিচাষিরা মাঠে কাজ করতে যাওয়ার সময় মটর ক্ষেতের মধ্যে তার লাশ পড়ে থাকতে দেখে। পরে খবর পেয়ে এলাকার মানুষের সাথে তিনিও ঘটনাস্থলে যান এবং জাকিরের লাশ চিনতে পারেন। পরে মোবাইল ফোনে বাঘা থানা পুলিশকে খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। বাঘা থানার ওসি নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে সকাল ৯ টায় লাশ উদ্ধার করি। এবং লাশ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওসি আরও জানান, এখন পর্যন্ত হত্যার মুল কারণ খুঁজে পাওয়া যায়নি। তবে অনেকেই ধারণা করছেন,পুর্ব শত্রুতায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে । এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please follow and like us: