, || - ||

বাঙ্গড্ডা এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুলের উদ্যোগে মাতৃভাষা দিবস পালিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গড্ডা এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুলের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে স্কুলের শত-শত শিক্ষার্থী র‌্যালী নিয়ে বাঙ্গড্ডা বাজার পদক্ষিণ করে বাদশামিয়া উচ্চ বিদ্যালয় মাঠের শহীদ মিনারে মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

দিবসটিতে শিক্ষার্থীরা স্কুল মিলনায়তনে চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতায় অংশ গ্রহণ করেন। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলেদেন স্কুল শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্য বৃন্দ।

Please follow and like us: