গতকাল কুমিল্লা মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পীরকাশিমপুর আর. এন. উচ্চ বিদ্যালয়ে “মানবতার শ্রেষ্ঠদান, স্বেচ্ছায় রক্তদান” এই স্লোগানকে বুকে ধারণ করে এগিয়ে চলা স্বেচ্ছাসেবী সংগঠন বৃহত্তর কুমিল্লা ব্লাডব্যাংক বাঙ্গরা বাজার থানা শাখার আয়োজনে ও শারমিন ওয়াফি হাসপাতালের সার্বিক সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পেইনে শাখা পরিচালক ইয়াছিন আহমেদ জয়ের সঞ্চালনায় সভাপতিত্ব ও উদ্বোধন করেন পীর কাশিমপুর আর এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাপ্তাহিক কালপুরুষ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন ভূঞা। তিনি বলেন, বিচিত্র্য এ দেশে কেউ দুধ বেঁচে মদ কেনে আবার কেউ মদ বেঁচে দুধ কিনে। তবে যারা নির্লোভ ও নির্মোহ চরিত্রের লোক তারাই স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে পারে। রক্তদান একটি মহৎ কাজ। নতুন প্রজন্মকে এ মহতি উদ্যোগে এগিয়ে আসায় তিনি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারি প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, শারমিন ওয়াফি হাসপাতালের পরিচালক মোঃ মাইনুদ্দিন, একমি ফার্মাসিউটিকেলস এর মার্কেটিং অফিসার মোঃ ইকবাল হোসেন, বৃহত্তর কুমিল্লা ব্লাডব্যাংক বাঙ্গরা বাজার থানা শাখার সদস্য মোঃ ইউনুস মমিন, মোঃ মাসুম বিল্লাহ । সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন শাখার শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ ইমরান হোসেন ইমন। তিনি তাঁর বক্তব্যে সকলে স্বেচ্ছাসেবী কাজে আন্তরিক ও মানবিকতার সহিত কাজ করার আহ্বান জানান এবং সবাই যেন নিয়মিত রক্তদানের মাধ্যমে অসহায় মানুষের পাশে থাকতে পারে বৃহত্তর কুমিল্লা ব্লাডব্যাংক বাঙ্গরা বাজার থানা শাখার সদস্যরা তার জন্য সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন। ক্যাম্পেইনে বৃহত্তর কুমিল্লা ব্লাডব্যাংক বাঙ্গরা বাজার থানা শাখার স্বেচ্ছাসেবী হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি মোঃ-মোবারক হোসেন ইমন, সাধারণ সম্পাদক ফারদিন আলম প্রান্ত, আফসানুল সজিব, সাংগঠনিক সম্পাদক তাসকীন আহম্মেদ আশরাফুল, সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, সজীব মিয়া, অর্থ-সম্পাদক নাঈম সরকার, মহিলা বিষয়ক সম্পাদক মুক্তা রানি সুত্রধর, নিপা আফরোজ সহ সংগঠনের সকল স্বেচ্ছাসেবী ও নিয়মিত রক্তদাতাগণ। উক্ত ক্যাম্পেইনে প্রায় ৪ শতাধিক শিক্ষার্থীকে রক্তের গ্রুপ নির্ণয় করে জানিয়ে দেয়া হয়।
, || - ||
বাঙ্গরায় পীর কাশিমপুর আর এন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।
Please follow and like us: