, || - ||

বান্দরবানের নিম্মঞ্চলে বাড়তে শুরু করেছে পানি ,পাহাড় ধ্বসের সম্ভবনা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি: বঙ্গোপসাগরে সৃষ্ট নিন্মচাপের প্রভাবে গত দুইদিনের টানা বর্ষনের কারনে বান্দরবানের নিম্মঞ্চলে বাড়তে শুরু করেছে পানি ।জেলার সাংগু ও মাতামুহুরী নদীর পানি বাড়ার কারনে জেলার লামা উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার সম্ভবনা দেখা দিয়েছে। পাহাড়ী ঢলে বান্দরবান সদরের আর্মী পাড়া, মেম্বার পাড়া, শেরে বাংলা নগর, মধ্যম পাড়া, উজানী পাড়া, ক্যউচিংঘাটা, ভরাখালীসহ শহরের এলাকা প্লাবিত হওয়ার সম্ববনা রয়েছে । এ ছাড়াও কিছু দিন আগে লামা, নাইক্ষ্যংছড়ি উপজেলার অধিকাংশ এলাকা পাহাড়ী ঢলে তলিয়ে গেছে। সেখানকার লোকজন নৌকায় চড়ে চলাফেরা করছে। এতে শত, শত ঘর-বাড়ী, ব্যবসা প্রতিষ্টান ও ফসলী জমি বন্যার পানিতে তলিয়ে গেছে।প্লাবিত এলাকা গুলোর মধ্যে রয়েছে লামা পৌরসভার নয়া পাড়া,উপজেলা পরিষদের আবাসিক এলাকা সমুহ, লামা বাজারের একাংশ, এছাড়া পৌরএলাকার হলিচাইল্ড পাবলিক স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও সরকারি, বেসরকারি দপ্তর সমুহ পাহাড়ী ঢলের পানিতে প্লাবিত হয়ে পড়েছে। এই বিষয়ে জেলা প্রশাসক মো: দাউদুল ইসলাম জানান প্রবল বর্ষণ অব্যহত থাকায় খরশ্রোতা সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারী বর্ষণ অব্যাহত থাকায় পাহাড়ের পাদদেশে বসবাসরত পরিবার গুলোকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সর্তক করা হচ্ছে।

Please follow and like us: