, || - ||

বান্দরবানে আ’লীগ নেতা মং মং থোয়াইকে গুলি করে হত্যা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে আ’লীগ নেতা মং মং থোয়াইকে (৫০) গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার দুপুরে রোয়াংছড়ি থেকে ফেরার পথে আলে ক্ষ্যং পাড়া মোড়ে তাকে গুলি করা হয়। সে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকালে মোটর সাইকেল নিয়ে তার ব্যক্তিগত কাজে রোয়াং ছড়ি যায়। দুপুরে সেখান থেকে মোটর সাইকেল যোগে ফেরার পথে আলেক্ষ্যং পাড়া এলাকায় আসলে দূবৃত্তরা তাকে লক্ষ্য করে ব্রাশ ফায়ার করে। এসময় তার পিঠে ও বাম পাজরে দুটি করে গুলি লাগে। পরে রাস্তার পাশে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাস পাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মরত মো. শ‌হিদুল ইসলাম ব‌লেন, রোয়াংছড়ি থেকে ফেরার পথে মং মং থোয়াই নামে আ’লীগের এক নেতাকে দূবৃত্ততরা গুলি করে হত্যা করার খবর পেয়েছি। তদন্তশেষে বিস্তারিত জানা যাবে।

Please follow and like us: