, || - ||

বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি:

“ বই পড়ি,স্বদেশ গড়ি ”এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বান্দরবানে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন করা হয়েছে ।
দিবসটি উপলক্ষে সোমবার সকালে বান্দরবান বঙ্গবন্ধু মুক্তমঞ্চ থেকে হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা সরকারি গ্রন্থাগারে গিয়ে শেষ হয় ।
শোভাযাত্রার ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্টানের ছাত্র-ছাত্রী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেয়।
পরে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে জেলা সরকারি গ্রন্থাগার প্রাঙ্গনে অনুষ্টিত হয় এক আলোচনা সভা।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা সরকারি গ্রন্থাগারের আহবায়ক সিং ইয়ং ম্্েরার সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য  ক্য সা প্রু মার্মা।
এসময় অনুষ্টানে পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুল আবছার, পার্বত্য জেলা পরিষদের সদস্য থোয়াইহ্লা মং মার্মা ,জেলা সরকারি গ্রন্থাগারের লাইব্রেরিয়ান মাসাথুই চাক,জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সীমা দাশসহ প্রমুখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় আলোচনা সভায় বক্তারা বলেন, বই পড়ার কোন বিকল্প নেই ,বই যে কোন জাতির উন্নতির সোপান , আর বই পাঠ অভ্যাসে লাইব্রেরী গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে ।
অনুষ্টানের শেষ পর্যায়ে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে বইপাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয় ।

Please follow and like us: